Tuesday, June 23, 2026

কেন ৭টা ২৯ মিনিটে অবসরের ঘোষণা ধোনির?

Date:

Share post:

কেন সন্ধে ৭টা ২৯ মিনিটে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলেন? ক্রীড়া মহলে নানা যুক্তি ভেসে বেড়াচ্ছে। আসুন সেদিকে এক ঝলক দৃষ্টি দিই।

১. ধোনির জার্সি নম্বর ৭, একই সঙ্গে অবসর নেওয়া সুরেশ রায়নার ৩। দুটি নম্বর পাশাপাশি হলে দাঁড়ায় ৭৩। ভারতের স্বাধীনতারও ৭৩ পূর্তি হল শনিবার। সেই কারণে অবসরের পোস্টে জাতীয় পতাকার ছবিও দিয়েছিলেন।

২. আবার যাঁরা সময় নিয়ে খুঁটিনাটি খবর রাখেন, তাঁরা বলছেন, ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে ৭টা ২৯ মিনিটেই নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছিল।

৩. ৭টা ২৯ মিনিট বা ১৯২৯ একটা এঞ্জেল নম্বর। কোনও প্রজেক্ট শেষ হওয়া বা বৃত্ত সম্পূর্ণ হওয়া বোঝায়।

৪. ১৯২৯ -এ গ্রেট ডিপ্রেশন। তার সঙ্গে আজকের এই কোভিড পরিস্থিতির তুলনা টেনেছেন।

ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ধোনির বিদায়ী ম্যাচ করতে চেয়েছে। দীনেশ কার্তিক তো ধোনির ৭নম্বর জার্সি তুলে রাখার দাবি জানিয়েছেন। সব দাবি, আলোচনার মাঝে ধোনি নির্বিকার।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...