Thursday, May 21, 2026

“দেশের যারা মাথা তাঁদের কান্ডজ্ঞান নেই,” মোদিকে কটাক্ষ সুজনের

Date:

Share post:

দেশের মাথা যারা তাঁদের কান্ডজ্ঞান না থাকলে কাকে দোষ দেবেন? ৭৪ তম স্বাধীনতা দিবসে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতীয় পতাকা অবমাননার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। সুজন চক্রবর্তী বলেন, “আমরা এমন ঘটনাও দেখেছি অনুষ্ঠানের পর জাতীয় পতাকা দিয়ে মুখ মুছেছেন প্রধানমন্ত্রী। সংবিধানের মর্মার্থ রক্ষা করার থেকে অন্য কোনও স্বার্থ বেশি কাজ করছে। দেশের যারা মাথা তাঁদেরই কোনও কান্ডজ্ঞান নেই।” পাশাপাশি স্বাধীনতার মূল মর্মবস্তুকে রক্ষা করার কথা বলেছেন তিনি।

প্রসঙ্গত, কয়েক বছর আগে বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে দিল্লির রাস্তায় যোগ ব্যায়ামে অংশ নেন হাজার হাজার মানুষ। তার নেতৃত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর গলায় ছিল ভারতের জাতীয় পতাকা তেরাঙ্গাসদৃশ উত্তরীয়। অনুষ্ঠান শেষে ওই উত্তরীয় দিয়ে মুখ মুছেছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে সে সময় শোরগোল পড়ে যায়। সেই ঘটনা নিজের বক্তব্যে তুলে ধরেছেন সুজন চক্রবর্তী।

Related articles

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...