Sunday, May 17, 2026

ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে শহিদ ৩

Date:

Share post:

জঙ্গিদের গুলিতে ভূস্বর্গে শহিদ হলেন ২ জন জওয়ান সহ ১ পুলিশ। সোমবার ভোরে টহলদারি দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বারামুল্লার ক্রিরি এলাকায়। টহলদারি দলে থাকা ১ পুলিশ অফিসার ও ২ সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়।

জঙ্গিদের খোঁজে সংশ্লিষ্ট অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি। কোনও জঙ্গি যাতে পালাতে না পারে, তাই এলাকা ঘিরে ফেলা হয়েছে। গত কয়েকদিনে কাশ্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। ১২ অগাস্ট পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন একজন জওয়ান। রবিবারও বারামুল্লা জেলায় সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। রবিবারের ঘটনার পরে বারামুল্লায় নজরদারি বাড়ানো হয়।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...