Sunday, May 17, 2026

১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য, একগুচ্ছ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে রাজ্য। পুলিশ কর্মীরা হলেন কোভিডের বিরুদ্ধে ফ্রন্ট লাইন যোদ্ধা। আর সেই কথা মাথায় রেখেই ২০টি পুলিশ বারাক তৈরি করছে রাজ্য সরকার। এছাড়া কলকাতা ও রাজ্য পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। সেই সঙ্গে পুলিশের পদোন্নতিতে আগামী দিনে আর লিঙ্গভেদ রাখা হবে না।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীর জন্য এই সুখবর দিয়ে বলেন, কোভিড যুদ্ধের সামনে থেকে লড়াই করছেন পুলিশ কর্মীরা। ১৮ জন প্রাণ দিয়েছেন। তাঁরা না চাইলেও ভিড়ের মধ্যে থাকতে হচ্ছে। থানায় বিক্ষোভ হচ্ছে। তাদের আটকাতে গিয়ে পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। রাস্তায় জটলা। ট্রাফিক পুলিশরা আক্রান্ত হচ্ছেন। আবার যে বারাকে তাঁরা থাকেন, সেই জায়গাগুলো স্বল্প পরিসর বলে সংক্রমণ ছড়াচ্ছে। এই কারণে সরকার ২০টি নতুন বারাক তৈরি করবে। এছাড়া মুখ্যমন্ত্রী জানান, উঁচু তলার কর্মীদের সঙ্গে নীচুতলার কর্মীদের যোগাযোগ রাখার জন্য লিয়াঁজ অফিসার নিয়োগ করা হয়েছে।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...