Saturday, June 27, 2026

কার্শিয়াঙে বেড়াতে গিয়ে গাড়ি খাদে, মৃত শিলিগুড়ির ৫ যুবক

Date:

Share post:

কিশোর সাহা 

স্বাধীনতা দিবসে কার্শিয়াঙে বেড়াতে গিয়ে গাড়ি খাদে পড়ে একসঙ্গে ৫ যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধের পরে কার্শিয়াঙের কাছে রোহিণী রোডের ভিউ পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানান, মৃতদের মধ্যে ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম হল ঋষভ দাস,সুব্রত দাস, রাজ সিংহ, অর্ঘ্য কুণ্ডু। এঁরা সকলেই শিলিগুড়ি পুর এলাকার ২২ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার বাসিন্দা। সকলেরই বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। সকলেই পড়াশোনা করতেন। পঞ্চম জনের বাড়ি শিলিগুড়ির এনটিএস মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা বলেই পুলিশের সন্দেহ।

পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে একটি গাড়ি নিয়ে রথখোলার বাসিন্দা তথা প্রতিবেশী ওই চার বন্ধু গাড়ি নিয়ে লাটাগুড়ি বেড়াতে গিয়েছিলেন। বিকেলে তাঁরা রথখোলায় ফিরেও যান। সন্ধেয় আরও এক বন্ধুকে নিয়ে ৫ জনে মিলে কার্শিয়াঙের দিকে রওনা হন। কিন্তু, রোহিণীর ভিউ পয়েন্ট এলাকায় গাড়ি কোনওভাবে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, বিকট শব্দ পেয়ে কয়েকজন বাসিন্দা বুঝতে পারেন খাদে গাড়ি পড়েছে। রবিবার দুজনের দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রের খবর। বৃষ্টির জন্য উদ্ধারে সমস্যা হয়।

সোমবার সকাল থেকে দমকল ও পুলিশের উদ্ধারকারী দল গিয়ে দেহ উদ্ধারের নামে। আরো তিনটি দেহ উদ্ধার হয়।

পুলিশ জানায়, শনিবার, রাত পর্যন্ত শিলিগুড়ির বাড়ির লোকজন কিছু জানতে পারেননি। বাড়ির লোকজনেরা শিলিগুড়ি থানায় মিসিং ডায়েরি করেন। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে বুঝতে পারেন তাঁরা কার্শিয়াঙের দিকেই রয়েছেন। পরে রবিবার সকালেই দুঃসংবাদ পান বাড়ির লোকজন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।
পুলিশ ও রোহিণী এলাকার বাসিন্দাদের একাংশের সন্দেহ, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে একটি বাঁক রয়েছে। সম্ভবত, কোনও কারণে নিয়ন্ত্রণ হারালে গাড়ি সোজা গিয়ে খাদে পড়েছে। তবে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...