Thursday, June 25, 2026

পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণের পক্ষে নন মমতা

Date:

Share post:

“শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। তিনি উন্মুক্ত পরিবেশে শিক্ষাদানে পথ দেখিয়েছিলেন। আমি চাই না ওখানে কোন নির্মাণ করে জায়গার ঐতিহ্যকে নষ্ট করা হোক”- পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। সেটার বিষয়ে দেখা রাজ্য সরকারের কাজ নয়। কিন্তু রাজ্যপাল প্রথমে টুইট করে এবং পরে ফোনে তাঁকে বিষয়টি জানান। তিনি রাজ্যপালকে জানান, ওটি কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। তবে সেখানে রবীন্দ্রনাথের ঐতিহ্যের কোনরকম অবমাননা হোক সেটা তিনি চান না। বিশ্বভারতী পাঁচিল নির্মাণের সময় নির্মাণকাজকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক বহিরাগত উপস্থিত ছিলেন যেটা কখনোই কাম্য নয় জানান মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না ডাকলে সেখানে পুলিশ বা জেলাশাসক যেতে পারে না। তাদের যদি প্রয়োজন হয় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। জেলাশাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, উপাচার্যের সঙ্গে কথা বলে একটি বৈঠক করে পরিস্থিতির সুষ্ঠু সমাধান করতে। প্রতিবাদের বিষয় মমতা বলেন, শান্তিনিকেতনে পৌষমেলার মাঠের কাছে যে নির্মাণ কাজ হচ্ছিল সেটির প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁরা চান না ইট-কাঠ দিয়ে রবীন্দ্রনাথের মুক্ত পরিবেশে আশ্রমকেন্দ্রিক লেখাপড়ার যে ঐতিহ্য সেটা কোনও ভাবে বিঘ্নিত হোক। মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়টাকে সমর্থন করেন। সুতরাং ওই অঞ্চলে কোনও রকম নির্মাণের পক্ষে নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...