Thursday, June 25, 2026

বলিউডে ফের ধাক্কা ! প্রয়াত ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ছবির পরিচালক নিশিকান্ত কামাত

Date:

Share post:

ফের খারাপ খবর বলিউডে। প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ৷ গত কয়েকদিন ধরেই সিরোসিস অফ লিভার’ সমস্যায় ভুগছিলেন তিনি ৷ ভর্তি ছিলেন হায়দরাবাদের একটি হাসপাতালে। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৷ এদিন টুইট করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ, অজয় দেবগন।

এদিন সকালে  পরিচালকের মৃত্যুর গুজব ছড়ায়। হাসপাতাল জানায়  পরিচালকের অবস্থা সঙ্কটজনক।  কিন্তু  সেই আশঙ্কায়  সত্যি হল। হাসপাতাল সূত্রে খবর, জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন নিশিকান্ত। ভর্তি ছিলেন আইসিইউতে। তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।তবে শেষরক্ষা হয়নি।

১৯৭০ সালে মহারাষ্ট্রের দাদারে জন্ম হয় নিশিকান্তের। তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘হাওয়া আনে দে’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালে।
এর পর বহু মরাঠি এবং হিন্দি ছবি পরিচালনা করেছেন নিশিকান্ত। তবে তাঁর কেরিয়ার গ্রাফে সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘দৃশ্যম’ যা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। অজয় দেবগণ, তব্বু অভিনীত এই মনস্তাত্বিক ছবি বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য লাভ করেছিল। জন আব্রাহাম অভিনীত ‘রকি হ্যান্ডসাম’ ছবিরও পরিচালক ছিলেন তিনি। ওই ছবিতে এক নেগেটিভ চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। মরাঠি ছবি ‘ডমিভালি ফাস্ট’-এর জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন পরিচালক। শুধুই হিন্দি ছবির জগতে পরিচালনা নয়, একাধিক মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...