Sunday, May 17, 2026

আবার নক্ষত্রপতন, নিউ জার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পণ্ডিত যশরাজের

Date:

Share post:

একের পর এক নক্ষত্রপতন। এবার শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল পন্ডিত যশরাজ চলে গেলেন। নিউ জার্সিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন সকালে তিনি প্রয়াত হন। খবর দিয়েছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। এ বছরই তিনি ৯০-তে পা দিয়েছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ইতি হলো শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারার।

মেওয়াতি ঘরানার যশরাজের জন্ম ১৯৩০ সালে হরিয়ানার হিসারে। প্রায় ৮০ বছর ধরে সঙ্গীতই ছিল তাঁর ধ্যান, জ্ঞান, প্রথম প্রেম, নেশা এবং অবশ্যই পেশা। বাবা পন্ডিত মতিরামও ছিলেন গুনী শিল্পী। যশরাজের দাদা পন্ডিত প্রতাপ নারায়ণও সঙ্গীত জগতে পরিচিত নাম। তাঁর সন্তানরা মুম্বইয়ে পরিচিত মুখ… যতীন-ললিত, অভিনেত্রী-গায়িকা সুলক্ষণা পণ্ডিত ও অভিনেত্রী বিজয়েতা পণ্ডিত। যশরাজের আর এক ভাই গায়ক পণ্ডিত মণিরাম।

যশরাজের কৈশোর কাটে হায়দরাবাদে। গুজরাতের সানন্দে যেতেন গান শিখতে। ১৯৪৬-এ কলকাতায় চলে আসেন। শুরু রেডিওতে গাওয়া। ১৯৬২-তে পরিচালক ভি শান্তারামের কন্যা মধুরা শান্তারামের সঙ্গে বিয়ে। বছর দুই আগে মুম্বইতে দু’জনের দেখা হয়। সেখানেই সেটেলড হন। এক দশক আগে মধুরা স্বামীকে নিয়ে একটি ছবিও করেন। ছবিতে লতা মঙ্গেশকর এবং যশরাজ একসঙ্গে গানও গান। যশরাজ শুধু গায়ক ছিলেন না, অসাধারণ তবলা বাজাতেন। তবে শাস্ত্রীয় সঙ্গীতে ট্র‍্যাডিশনাল ঘরানার বাইরে অন্য মাত্রা যোগ করেন। সেমি ক্ল্যাসিক্যাল সঙ্গীতে নতুন ধারা হাভেলি সঙ্গীত তৈরি করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে একের পর এক সম্মান পেয়েছেন… পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...