Sunday, May 17, 2026

বিএসএফের ডিরেক্টর জেনারেল পদে এবার রাকেশ আস্থানা

Date:

Share post:

বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন আইপিএস অফিসার রাকেশ আস্থানা। গুজরাত ক্যাডারের এই অফিসার এতদিন ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির দায়িত্বে ছিলেন। তার আগে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। আগামী বছর ৩১ জুলাই পর্যন্ত বিএসএফের দায়িত্ব সামলাবেন আস্থানা। ১৯৮৪ ব্যাচের এই আইপিএস অফিসার দেশের বহু হাই প্রোফাইল মামলার তদন্তকারী অফিসার হিসাবে কাজ করেছেন। লালুপ্রসাদ যাদবের কুখ্যাত পশুখাদ্য কেলেঙ্কারি মামলার তদন্তে ছিলেন তিনি। সিবিআইয়ের সেকেন্ড-ইন-কম্যান্ড আস্থানা গত বছর ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশনর ডিরেক্টর জেনারেল পদে বহাল হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন বলে পরিচিত আস্থানা সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা। ২০১৮ সালের এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের অন্দরের দ্বৈরথ প্রকাশ্যে চলে এসেছিল। দীর্ঘ তদন্তের পর এই বছর সিবিআই আস্থানাকে ‘ক্লিনচিট’ দেয়। জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়।

Related articles

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...