Thursday, May 14, 2026

আসতে বাধা, কলকাতা থেকে বিমানে যাওয়া যাবে ৬ শহরে

Date:

Share post:

দেশের ৬ শহর থেকে কলকাতায় বিমান আসতে না পারলেও, বিমান যাওয়ায় আপত্তি নেই রাজ্য সরকারের। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, আহমেদাবাদ- এই ৬ শহর থেকে বিমান আসায় আপত্তি রয়েছে রাজ্যের। কিন্তু শুধুমাত্র বিমান যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার থেকেই এই নির্দেশ লাগু হয়েছে।

ভাইরাস সংক্রমণ রুখতে দেশের ছ’টি শহর থেকে প্রথমে কলকাতায় বিমান ওঠা-নামায় আপত্তি জানায় রাজ্য সরকার। আর্জি জানানো হয় কেন্দ্রীয় সরকারকে। রাজ্যের আর্জি মেনে ৬ -১৯ জুলাই ওই ৬ শহরের উড়ান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ৩১ জুলাই পর্যন্ত তা ধাপে ধাপে বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়। এবং সেটা হয় রাজ্যের সব বিমানবন্দরগুলির জন্যই। এ বার ওই নিষধাজ্ঞা আংশিক শিথিল করে ছয় শহরে কলকাতা থেকে যাওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্র।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...