Monday, March 16, 2026

সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি গঠন রাজ্যের

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। তবে আপৎকালীন পরিস্থিতিতে আর্থিক নিয়ম মেনে এই জিনিস কেনা সম্ভব হয়নি। দরপত্র বিধি শিথিল করেছে রাজ্যের অর্থ দফতর। আর এই সুযোগে সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ উঠছে। খোদ মুখ্যমন্ত্রীর কাছে এমন অভিযোগ জমা পড়েছে। তাই এবার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি তৈরি করছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটিতে আরও রয়েছেন অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। গত ৫ মাসে সংক্রমণ মোকাবিলায় যে সরঞ্জাম কেনা হয়েছে, তা নিয়মে হয়েছে কি না খতিয়ে দেখবে কমিটি। এরপর মুখ্যসচিবের কাছে রিপোর্ট পেশ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

অর্থ দফতর সূত্রে খবর, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, স্যানিটাইজার, মাস্ক, পিপিই, ভেন্টিলেটর, অক্সিজেন কেনা, সেফ হোম তৈরির পরিকাঠামো, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, নমুনা পরীক্ষার খাতে প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে রাজ্য।

মুখ্যসচিব জানিয়েছিলেন, মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন এবং তন্তুজের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম কেনা। কিছু সামগ্রী স্বাস্থ্য ভবন থেকেও কেনা হয়েছে। জানা গিয়েছে, কেনাকাটা সংক্রান্ত অনিয়ম এবং বেশ কিছু সংস্থার কাছ থেকে সরঞ্জাম কেনার অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্য সচিবের কাছে ছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই কমিটি তৈরি করে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...