Saturday, March 14, 2026

গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতা খুঁজুক কংগ্রেস, মত প্রিয়াঙ্কার

Date:

Share post:

কার্যত নেতৃত্বহীন কংগ্রেসকে দিশা দেখিয়ে দলের প্রভাবশালী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা বললেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস। প্রিয়াঙ্কা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার জোরালো দাবি তুলেছেন একাধিক নেতা। দলের কোনও দায়িত্বপালনের ঝুঁকি না নিয়ে যেভাবে রাহুল সমস্ত বিষয়ে একক প্রচার চালাচ্ছেন তা নিয়েও ক্ষুব্ধ কংগ্রেসেরই একাংশ। প্রশ্ন উঠছে, অন্য কোনও সাংসদের বক্তব্য প্রচার করতে কি এত সক্রিয়ভাবে গোটা দল নেমে পড়ে? কারণ এই মুহূর্তে রাহুল দলের এক সাধারণ সাংসদ ছাড়া কোনও পদাধিকারী নন। এই বিষয়ে বিজেপির কটাক্ষ, স্রেফ গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণেই শুধুমাত্র সাংসদ হয়েই শীর্ষ নেতৃত্বের সুযোগসুবিধা ভোগ করেন রাহুল, কিন্তু কোনও দায়িত্ব পালনের ঝক্কি নেন না। এটাই হল কংগ্রেসে গান্ধী পরিবারের জমিদারি মানসিকতার নমুনা। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী, যিনি বলছেন গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস।

প্রিয়াঙ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার সময়ই রাহুল তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। চিঠিতে না লিখলেও রাহুল তখন বলেছিলেন যে তিনি চান না গান্ধী পরিবারের অন্য কোনও সদস্য কংগ্রেসের দায়িত্ব নিক। প্রিয়াঙ্কার কথায়, রাহুলের এই অবস্থান আমি সম্পূর্ণ সমর্থন করি। আমার নিজেরও গান্ধী পরিবারের বাইরে কারুর নেতৃত্বে কাজ করতে কোনও সমস্যা নেই। তাই এবার নেতা ঠিক করুক দল। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কার এই মন্তব্য কংগ্রেস দলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...