Saturday, June 20, 2026

দুই নদীর মাঝে খাল হলে জ্বালিয়ে দেওয়া হবে, কেন্দ্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরযূ ও যমুনা নদীর মাঝে খাল তৈরি হলে পাঞ্জাব সেই খাল জ্বালিয়ে দেবে। কেন্দ্রকে এমনভাবেই সতর্ক করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন খাল তৈরি হলে জাতীয় নিরাপত্তার সমস্যা তৈরি হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বৈঠকে বসেন। ওই বৈঠকে অমরিন্দর সিং বলেন, ” জাতীয় সুরক্ষার দিক সবার আগে বিবেচনা করতে। সরযূ ও যমুনা এই দুই নদীর মাঝে খাল তৈরির সিদ্ধান্ত নিলে, পাঞ্জাব তা মেনে নেবে না। জ্বালিয়ে দেওয়া হবে। এতে হরিয়ানা ও রাজস্থানকে ফল ভুগতে হবে।” বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেন, জলের সম্পূর্ণ সরবরাহ চাই।

পাঞ্জাব এবং হরিয়ানার আলাদা আলাদা রাজ্য হওয়ার পরই জল নিয়ে বিতর্ক শুরু হয়। নদীর জলের এক বিপুল অংশ নিজেদের বলে দাবি করেছিল হরিয়ানা। কিন্তু তাতে রাজি হয়নি পাঞ্জাব। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে একটি অর্ডার প্রকাশ করা হয়। তাতে দুই রাজ্যের মধ্যে জল ভাগ করে দেওয়া হয়। তারই অংশ হিসাবে খাল নির্মাণের অনুমোদন দেয় সরকার। ১৯৮২ সালে খাল নির্মাণের কাজ শুরু হয়। ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী
এসএডি প্রধান হরচাঁদ সিং লঙ্গোওয়ালের সঙ্গে দেখা করে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির ঠিক এক মাসের মধ্যেই জঙ্গিদের হাতে নিহত হন লঙ্গোওয়াল।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...