Saturday, May 16, 2026

মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেন প্রিয়াঙ্কা! ফের বিস্ফোরক অভিযোগ রিয়ার

Date:

Share post:

এবার সুশান্তের দিদির চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন রিয়া চক্রবর্তী। সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রিয়াঙ্কা রিয়ার শ্লীলতাহানি করেছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে আইনজীবী সতীশ মানশিন্ডে এই দাবি করেন। সুশান্তের ব্যান্দ্রার চার্টার রোডের ফ্ল্যাটে লিভিং সম্পর্কে ছিলেন রিয়া এবং সুশান্ত। আগে সুশান্ত তাঁর দিদি প্রিয়াঙ্কা সিং এবং জামাইবাবু সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে থাকতেন। রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর মাঝেমধ্যেই ভাইয়ের ফ্ল্যাটে হাজির হতেন প্রিয়াঙ্কা। ওই ফ্ল্যাটেই মদ্যপ অবস্থায় রিয়ার শ্লীলতাহানি করেন প্রিয়াঙ্কা।

আইনজীবীর বক্তব্য, একবার পার্টি থেকে মত্ত হয়ে ফেরা পর সুশান্তের সঙ্গে বসে ফের মদ্যপান করেন প্রিয়াঙ্কা। সেই সময় রিয়া তাঁদের ছেড়ে ঘরে গিয়ে একা ঘুমিয়ে পড়েন। মাঝ রাতে রিয়া দেখতে পান তাঁর পাশেই রয়েছেন প্রিয়াঙ্কা। আইনজীবীর দাবি, ওই রাতে রিয়ার শ্লীলতাহানি করেন সুশান্তের দিদি। আর এই ঘটনার পরই সুশান্তের পরিবারের সঙ্গে রিয়ার দূরত্ব বাড়তে থাকে। এই কারণেই সুশান্তের শেষ যাত্রায় ২০ জনের তালিকা থেকে বাদ দেওয়া হয় রিয়ার নাম।

যদিও এই প্রথম নয়। এর আগেও সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে এখনও যথেষ্ট তথ্য-প্রমাণ মেলেনি বলে খবর। ইতিমধ্যেই বুধবার সুশান্তের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন সেই দিকেই নজর সুশান্তের পরিবার থেকে অনুরাগীদের।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...