Tuesday, June 23, 2026

বিধাননগরে কারখানা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, কারণ নিয়ে ধন্দে পুলিশ

Date:

Share post:

বিধাননগরে কারখানার ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ওই কারখানারই কর্মী। কিন্তু প্রশ্ন উঠেছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি কেন ভিতরে ছিলেন? কেন ওই যুবককে খুন করা হল, কিসের উদ্দেশ্যে এই খুন তা খতিয়ে দেখছে
পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কর্মীরা এসে গোরাপদ সরকার লেনের ডাল কারখানার দরজা খোলেন। সেখানেই দেখা যায় , ভিতরে নৈহাটির গৌরিপুরের বাসিন্দা রাহুল সাউ মাটিতে পড়ে রয়েছে। চারপাশে রক্ত জমাট বেঁধে রয়েছে। কর্মীরা জানিয়েছেন, রাহুলের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। বিধাননগর থানা ও লালবাজার থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছ, রাহুলের মাথার পিছনে গভীর ক্ষত ছিল। মাথায় আঘাত করে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তদন্ত ঘোরাতেই এবং পুলিশকে বিভ্রান্ত করতে গলায় কোপ দেওয়া হয়েছে।  রাহুলের মোবাইলের খোঁজ শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , কারখানার দরজা বাইরে থেকেই বন্ধ ছিল।
কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে , মঙ্গলবার বিকেলেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তখন রাহুল কারখানায় উপস্থিত ছিলেন না। হয়ত রাতে ফের সেখানে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, কারখানার ভিতরে কারোর সঙ্গে বচসা হয়েছিল রাহুলের। তার জেরেই তিনি খুন হয়ে থাকতে পারেন ।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...