Sunday, June 28, 2026

পরমাণু বোমা বানানোর কাজ অব্যাহত উত্তর কোরিয়ায়, দাবি আমেরিকার

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতেও উত্তর কোরিয়ার পরমাণু মিসাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত। সম্প্রতি মার্কিন রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউএস মিলিটারির রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে অন্তত ৬০ টি নিউক্লিয়ার বোমা ও ৫০০০ টন রাসায়নিক অস্ত্র আছে। ওই রিপোর্টে আমেরিকা দাবি করেছে, প্রতিবছর অন্তত ৬টি বোমা তৈরি করে উত্তর কোরিয়া। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে উত্তর কোরিয়ার কাছে থাকবে ১০০ টি পরমাণু বোমা।

আমেরিকার অনুমান, বিশ্বের তৃতীয় সর্বাধিক রাসায়নিক অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। যার পরিমাণ ২৫০০ থেকে ৫০০০ হাজার টন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাসায়নিক অস্ত্র হিসেবে উত্তর কোরিয়ার কাছে আছে একাধিক জীবাণু। একই সঙ্গে সাইবার যুদ্ধের বন্দোবস্ত আছে সে দেশের কাছে। মার্কিন সেনাদের ধারণা ৬ হাজার হ্যাকার রয়েছে উত্তর কোরিয়ার হাতে। এই রিপোর্ট ইতিমধ্যেই ইউএন সিকিউরিটি কাউন্সিলের নর্থ করিয়া সায়েন্সেস কমিটির কাছে পেশ করা হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...