Wednesday, June 3, 2026

প্রধানমন্ত্রী মোদি বললে T-20 বিশ্বকাপে ফিরতে পারেন ধোনি, বললেন শোয়েব

Date:

Share post:

“T20 বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ করতেই পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরাতে পারবেন না ধোনি। ১৯৮৭ সালে ক্রিকেট ছেড়ে না দেওয়ার জন্য ইমরান খানকে অনুরোধ করেছিলেন জেনারেল জিয়া উল হক। ইমরান খেলেওছিলেন।’’
এ কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার৷

এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ধোনির খেলায় মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার বলেছেন, আগামী বছরের T20 বিশ্বকাপে খেলার জন্য মাহিকে অনুরোধ জানাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরাতে পারবেন না ধোনি।

বিশ্ব ক্রিকেট থেকে ব্যাট-গ্লাভস তুলে রেখেছেন ধোনি, এই ঘটনার পরে অনেকেই বলছেন, এ বারের T20 বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ধোনি। কিন্তু করোনা- কারনে T20 বিশ্বকাপ। ফলে নিজেই অবসর নিয়ে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ওই সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, তাঁর বিশ্বাস ধোনির মতো ক্রিকেটব্যক্তিত্বকে T20 বিশ্বকাপ খেলার অনুরোধ করতেই পারেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেরানো সম্ভব নয়। সেক্ষেত্রে অবসর ভেঙে ফিরতে হবে ধোনিকে। শোয়েব বলছেন, ‘‘ধোনিকে ফেয়ারওয়েল ম্যাচ দিতে তৈরি ভারত। ধোনি যদি নিজে না চায়, সেটা আলাদা ব্যাপার। ধোনি যদি দুটো T20 ম্যাচ খেলেও বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে।’’

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...