Tuesday, June 23, 2026

যে কোনও মুহুর্তে CBI হেফাজতে নিতে পারে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

শীর্ষ আদালতের নির্দেশে অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তভার CBI -এর হাতে যাওয়ার পর জল্পনা তুঙ্গে, যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তী৷ হেফাজতে যাওয়ার আশঙ্কা আছে রিয়া’র ভাইয়েরও৷

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,অভিনেতা সুশান্ত’র মৃত্যু-মামলার তদন্ত CBI করবে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তে সাহায্য করবে মহারাষ্ট্র৷ এই মামলায় গুরুতর অভিযোগের মুখোমুখি সুশান্তের বান্ধবী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে পাটনায় যে FIR দায়ের করা হয়েছিল তা মুম্বইয়ে স্থানান্তরিত করার জন্য আবেদন করেছিলেন রিয়া ৷ সেই আর্জি খারিজ করে CBI- এর হাতেই তদন্তভার তুলে দিয়েছে আদালত ৷ এরপর থেকেই রিয়া চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে জল্পনা তুঙ্গে ৷ একইসঙ্গে কী হতে চলেছে CBI- এর পরবর্তী পদক্ষেপ সেই নিয়েও বাড়ছে আগ্রহ ৷

সুপ্রিম কোর্টের নির্দেশের পর জানা গিয়েছে, CBI-এর স্পেশাল টিম মুম্বই যাবে এবং মুম্বই পুলিশের থেকে কেস ডায়েরি সহ সমস্ত সাক্ষীর বয়ান, সাক্ষ্যপ্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট নিজেদের হেফাজতে নেবে ৷ সূত্রের খবর, নিজেদের মতো তল্লাশি করতে CBI-এর টিম সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টেও যাবে ৷ সন্দেহভাজন এবং কেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফের জেরার জন্যে ডেকেও পাঠাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ শোনা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দারা নতুন করে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করতে চলেছেন ৷

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু হতেই একের পর এক জল্পনা তৈরি হতে থাকে।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...