Thursday, May 14, 2026

করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Date:

Share post:

এবার করোনা জয় করলেন রাজ্যের মন্ত্ৰী স্বপন দেবনাথ। গত এক সপ্তাহ কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ, বুধবার স্বপন দেবনাথকর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মন্ত্রী জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই দ্রুত তিনি সুস্থ হয়েছেন।”

একইসঙ্গে স্বপন দেবনাথ বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসা পরিষেবার প্রশংসা করেন। মন্ত্রী বলেন, “হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা সত্যি খুব ভালো। ওদের সুন্দর ব্যবহার আমাকে সুস্থ করে তুলেছে। প্রতিদিন সকলেই আমাকে মানসিক শক্তি-ভরসা জুগিয়েছে ওরা। তাই করোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। মানসিক জোর রাখাটা খুব জরুরি।”

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বর্ধমানের পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ। এরপর মন্ত্রীকে বাইপাস সংলগ্ন অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১২ অগাস্ট তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে গত সাতদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মন্ত্রী।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...