Sunday, June 28, 2026

উপদ্রব নেই, তাই জঙ্গলমহল থেকে বাহিনী প্রত্যাহার করতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

হাসি উড়িয়ে স্বাধীনতা দিবসেই জঙ্গলমহলে মাওবাদীদের পোস্টার দেখা গিয়েছে৷
তার মাঝেই জঙ্গলমহল থেকে বাহিনী তোলার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য যথারীতি আপত্তি জানিয়েছে৷

কেন্দ্রের বক্তব্য, বাংলায় এখন মাওবাদী উপদ্রব নেই। তাই রাজ্যের আপত্তিতে কেন্দ্র কর্ণপাত না-ও করতে পারে বলে মনে করা হচ্ছে৷ বাহিনী প্রত্যাহারের সময় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রশাসনিক তরফে৷

প্রশাসনিক সূত্রের দাবি, জঙ্গলমহলে প্রায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে পুরুলিয়ায় এক কোম্পানি করে নাগা বাহিনী প্রত্যাহার করার বিষয়ে মনস্থির করেছে কেন্দ্র। তাদের যুক্তি, মাওবাদী অভিযান এখন না থাকায় সেখানে বাহিনী বসিয়ে রাখার প্রয়োজন নেই। রাজ্যের বক্তব্য, মাওবাদী দৌরাত্ম্য না থাকার যুক্তিতে বাহিনী প্রত্যাহার করে নিলে এলাকাগুলি পুরোপুরি অরক্ষিত হয়ে যাবে। অন্য রাজ্য থেকে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মাওবাদীরা ঢুকেও পড়তে পারে। সেই দিক থেকে এই ভাবে কিছু কিছু করে বাহিনী প্রত্যাহার করা যুক্তিযুক্ত নয়।

দ্বিতীয় যুক্তি, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী বছর বিধানসভা নির্বাচন হবে। তার আগে জঙ্গলমহল এলাকা অরক্ষিত রাখলে আইনশৃঙ্খলার সমস্যা বাড়তে পারে। পুলিশ সূত্রের খবর, সেই কারণে বাহিনী প্রত্যাহার না করার আর্জি জানিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করছে রাজ্য।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...