Monday, February 23, 2026

Breaking: পার্থবিরোধী সভায় গেলেন না বৈশাখী, তৃণমূলেই ফিরছেন শোভন?

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায় তৃণমূলেই ফিরতে চলেছেন। দলে ফিরবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, শীর্ষস্তরে আলোচনা চলছে। জট খুলবে দিনকয়েকের মধ্যেই।

এর মধ্যে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় সামাজিক কর্মসূচির মোড়কে একটি বিজেপিপন্থী কর্মসূচিতে যেতে বলা হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিনি পত্রপাঠ নাকচ করে দেন প্রস্তাব। এই ঘটনাও বিশেষ ইঙ্গিতবাহী।

জানা গিয়েছে, বিজেপি আবার শোভনকে সক্রিয়ভাবে নামাতে চেষ্টা করছে। কৈলাসের কলকাতাসফরের সময়ে বৈঠক করানোর চেষ্টাও হয়েছিল। কিন্তু আগের অভিজ্ঞতা এত খারাপ যে সাড়া দেননি শোভন-বৈশাখী।

এর মধ্যে আবার শোভনকে তৃণমূলে ফেরানোর আলোচনা গতি পেয়েছে। এক হেভিওয়েট মন্ত্রী সক্রিয়। আরেক মন্ত্রী বহুদিন পর শোভনের বাড়ি গিয়ে চার ঘন্টা আড্ডা মেরেছেন। বৈশাখী নিজেও তৃণমূলের অধ্যাপক শাখায় কাজ করেছিলেন। তিনিও বিজেপির বিষয়ে বীতশ্রদ্ধ।

শোভন-বৈশাখীর বিবেচ্য: বিজেপিতে নেওয়ার সময় যা অভ্যর্থনা হয়, তারপর উল্টো। কাজের পরিসর নেই। অপমানিত হতে হয়।

শোভন আপাতত ঘরবন্দী আছেন।
কিন্তু সূত্রের খবর, তিনি তৃণমূলেই ফিরবেন। কিছু বিষয়ের জট খোলার প্রক্রিয়া চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান দলের পুরনো নেতা দলেই ফিরুন। মোটামুটি এই অভিমুখেই কথা চলছে।

উল্লেখ্য, ভাইফোঁটার দিন শোভন-বৈশাখী মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলেন। বরফ অনেকটাই গলে আছে। তবে শোভনবাবুর ব্যক্তিগত সম্পর্কজনিত কিছু জট সম্মানজনকভাবে সমাধানের ফর্মুলা তৈরিতেই একটু সময় লাগছে।

 

spot_img

Related articles

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...