Monday, June 22, 2026

লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে খুলল বাজার, তৎপর পুলিশও

Date:

Share post:

বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। এদিন দক্ষিণবঙ্গ জুড়ে দেখা গেল বিভিন্ন ধরনের চিত্র। লকডাউনকে উপেক্ষা করে এদিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় খোলা হয় বাজার। আবার অন্যদিকে বিভিন্ন জায়গায় চলে পুলিশের নাকা চেকিং। উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ।

এদিন লকডাউন উপেক্ষা করে খোলা হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং তমলুক বাজার। সবজি-মাছ কিনতে ভিড় করেন সাধারণ মানুষের। প্রশাসনের হস্তক্ষেপে পরে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বকুলতলায় লকডাউনকে উপেক্ষা করে খোলা হয় বাজার, দোকানপাট মানার বালাই নেই। খোলা হয় চায়ের দোকানও। শুধু তাই নয়, লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, বাঁকুড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। মাস্ক ছাড়া বাইরে বেরোলে কান ধরে ওঠবস করিয়েছে পুলিশ। রাস্তায় গাড়ি বেরোলে উপযুক্ত কারণ ছাড়া আটকে দেওয়া হচ্ছে। কার্যত বনধের চেহারা নিয়েছে বর্ধমান শহর এবং দুর্গাপুর। রাস্তাঘাট শুননান। কিছু টোটো চললেও পুলিশ দেখতে পেলেই সেগুলিকে আটকেছে। একই চিত্র হুগলিতেও। লকডাউনে স্তব্ধ হুগলি জেলার বিভিন্ন প্রান্ত। রাস্তাঘাটে যান চলাচল বন্ধ। একইসঙ্গে বন্ধ জেলার সব ফেরি পরিষেবা।

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...