Sunday, May 10, 2026

সুশান্তের মৃত্যুতে দুবাই যোগ? বড় অভিযোগ সুব্রহ্মণ্যম স্বামীর

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে দুবাইয়ের মাফিয়া গ্যাংয়ের যোগাযোগের অভিযোগ তুললেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর প্রত্যক্ষ অভিযোগ, দুবাইয়ে বসে থাকা আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়ারাই ভাড়াটে খুনি পাঠিয়ে সুশান্তকে খুন করিয়েছে। স্বামীর বক্তব্য, বলিউডের সঙ্গে দুবাইয়ের আন্ডার ওয়ার্ল্ডের যোগাযোগ কোনও নতুন বিষয় নয়। বহু প্রভাবশালীর নানা অঙ্ক এর সঙ্গে জড়িত। সুশান্তের মৃত্যুর সঙ্গে দুবাই যোগের সূত্র ধামাচাপা দিতে শুরু থেকেই সক্রিয় থেকেছে মুম্বই পুলিশ। স্বামীর এই নতুন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এর মধ্যেই সুশান্তর মৃত্যুর তদন্তে আজ সন্ধেতেই মুম্বই পৌঁছে গিয়েছে ১৬ সদস্যের সিবিআই টিম। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নিয়ে আগামীকাল সুশান্তের ফ্ল্যাটে ক্রাইম সিনের পুনর্গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।

 

Related articles

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...