Wednesday, June 24, 2026

কোভিড-চিকিৎসার সরঞ্জাম কেনায় ‘দুর্নীতি’র অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি

Date:

Share post:

এবার কোভিড- চিকিৎসার সরঞ্জাম ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলো৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্ব ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে গোটা বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ কোভিড চিকিৎসার জন্য গত কয়েকমাসে প্রায় ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কিনেছে রাজ্য৷ রাজ্যের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড নামে এক সংস্থা মূলত এই সরঞ্জাম কিনে থাকে। করোনা আবহে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছিল, যাতে অল্প সময়ে প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। সূত্রের খবর, ওই সময় নিয়মের বাইরে গিয়ে ওই সংস্থা বেশ কিছু এজেন্সির কাছ থেকে ওষুধ কিনেছিলো। এইসব ওষুধের গুণমান বেশ খারাপ ধরা পড়ে। দিনকয়েক আগে এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছেও যায়। এবিষয়ে খোঁজ খবর নেওয়ার পরই তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...