Saturday, May 23, 2026

‌গঙ্গার ভাঙন পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

Date:

Share post:

মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যাওয়া বিজেপির রাজ্য নেতাদের কয়েক জনকে ঘিরে ধরে ক্ষোভ দেখান এলাকার মানুষজন। বিজেপি সাংসদ খগেন মুর্মু ফরাক্কার হোসেনপুর, পার সুজাপুর ও কুলিদিয়ার এলাকা পরিদর্শনে গেলো তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা। ব্যারেজ কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন সকলে। অবশেষে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কোনরকমে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন খগেন মুর্মু।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত এলাকা কুলিদিয়ার। প্রতি বছরের মতো এ বছরও ভাঙনে তলিয়ে গেছে কয়েকশো বাড়ি। জমি, বসত বাড়ি হারিয়ে পথে বসেছেন মানুষ।আতঙ্কের মধ্যে প্রহর গুনছে প্রায় ৩০০টি পরিবার। যে কোনও সময় গঙ্গা গর্ভে তলিয়ে যেতে পারে গ্রামের একমাএ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রটিও। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকের অধীনে থাকা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...