Saturday, March 21, 2026

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক

Date:

Share post:

ফের বিতর্কে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত৷ তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরেই এবারের বিতর্ক। ফেসবুকে তিনি লিখেছেন, “দমবন্ধ হয়ে আসছে৷ মন চাইছে মুক্ত আকাশে মুক্তি”৷

তৃণমূল অন্দরের খবর, নিজের এলাকায় ব্লক স্তরের রদবদল নিয়ে রাজ্যসভার এক সাংসদের সঙ্গে তাঁর কার্যত কথা কাটাকাটি হয়৷ তারপরই বিধায়কের এই ফেসবুক পোস্ট, যা ঘিরে জল্পনা তৈরি হয়েছে । এই পোস্ট নিয়ে বিধায়কের বক্তব্য, তিনি করোনা পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত। সেই অভিব্যক্তির কথাই লেখা হয়েছে৷

এর আগেও তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছিল। তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল তিনিও হয়তো আর এক বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন তিনি৷ কিন্তু সেবার নিজেই ফেসবুকে পোস্ট করে জল্পনার অবসান ঘটান৷ তিনি জানিয়েছিলেন, “বিজেপিতে যাচ্ছেন না তিনি, তৃণমূলেই থাকছেন।”

Related articles

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...

বাংলার নির্বাচনে প্রথম দফার জন্যেই ১৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করছে কমিশন

এদিকে পুলিশ-প্রশাসনে রদবদল, আরেক দিকে একের পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করছে নির্বাচন কমিশন (Election Commission)। শুধুমাত্র...

যুদ্ধের প্রভাব ভারতের জলে: শতকরা ১১ টাকা বাড়ল বোতলবন্দি জলের দাম

তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার। জ্বালানির দাম বাড়ায় যেভাবে নিয়ন্ত্রণের অভাব কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস...