Saturday, June 13, 2026

উপাচার্য সহ দু’পক্ষকেই কাঠগড়ায় তুলে বিশ্বভারতীর মর্যাদা ফেরাতে বুদ্ধিজীবীদের আবেদন

Date:

Share post:

রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা একদিকে বিশ্বভারতীর উপাচার্যের স্বেচ্ছ্বাচারিতা নিয়ে সোচ্চার হলেন, আবার এও বললেন, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এখন রাজনীতির কাদামাখা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে।

বাংলার সংস্কৃতি প্রেমীদের কাছে খোলা চিঠি লিখেছেন শঙখ ঘোষ, তরুণ মজুমদার, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, চন্দন সেন, ওয়াসিম কাপুর, সব্যসাচী চক্রবর্তী, অনীক দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সহ ২৭জন বুদ্ধজীবী। তাঁদের বক্তব্য, ১৭ অগাস্ট যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তা মনকে ভারাক্রান্ত করেছে। কোনওরকম ঐকমত্য ও সহযোগিতার প্রস্তুতি ছাড়াই মেলার মাঠে পাঁচিল দেওয়া হয়। আর তার পরিপ্রেক্ষিতে যে অরাজক অবস্থা তৈরি হয়, তাতে বিশ্বভারতীর সুষমা নষ্ট হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন, বিচলিত।

বিশিষ্টরা বলছেন, কোনও দল বা প্রশাসনিক কর্তৃপক্ষের দিকে তাঁরা আঙুল তুলতে চান না। আবার কোনও পক্ষকে সমর্থনও করতে চান না। পক্ষপাতহীন থেকে এই বেদনাদায়ক অবস্থা থেকে মুক্তি চান। শুভবোধ আর উদারতায় বাঙালির গর্ব বিশ্বভারতীর শান্তি ও মর্যাদা রক্ষা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...