Saturday, June 13, 2026

চেয়ারম্যান পদ থেকে থারুরকে সরাতে স্পিকারকে চিঠি বিজেপি সাংসদের

Date:

Share post:

ফেসবুক বিতর্ক ঘিরে কংগ্রেস বনাম বিজেপি চাপানউতোর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এবার লোকসভার তথ্যপ্রযুক্তি স্ট্যান্ডিং
কমিটির চেয়ারম্যান পদ থেকে কংগ্রেস সাংসদ শশী থারুরকে সরানোর দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখলেন ওই কমিটির সদস্য তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

এর আগে, ফেসবুকের প্রতিনিধিকে তলবের পর শশী থারুরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন নিশিকান্ত দুবে। প্রসঙ্গত, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে ব্যাখ্যা চেয়ে ফেসবুকের প্রতিনিধিকে তলব করেন থারুর।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, কোনও নিয়মকানুন না মেনেই সংসদীয় কাঠামোর রীতিনীতির সীমা ছাড়িয়ে নোটিস পাঠিয়েছেন শশী থারুর। এ ব্যাপারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে নোটিস দেন দুবে।

প্রসঙ্গত, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্যিক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ লাগু করেননি। আমেরিকার ওই সংবাদসংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মীদের বারণ করেছেন। কারণ, ব্যবস্থা নিলে এ দেশে ব্যবসায় ধাক্কা খেতে পারে সংস্থা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...