Saturday, May 16, 2026

সুশান্ত মৃত্যুর তদন্তে ১৫ সদস্যের সিবিআই টিম মুম্বইয়ে, রাতেই জেরা রিয়াকে?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআইয়ের ১৫ সদস্যের দল পৌঁছেছে মুম্বইয়ে। ওই দলে রয়েছেন ছ’জন ফরেন্সিক বিশেষজ্ঞ। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আজ রাতেই সুশান্তের ফ্ল্যাটে গিয়ে অভিনেতার মৃত্যুর দিনের ঘটনার পুনর্নির্মাণ করবে সিবিআই। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে যাবতীয় নথি এবং কেস ফাইল চেয়ে পাঠিয়েছে ওই দল। সিবিআই-এর ওই দলের সদস্যরা ছোট ছোট টিমে ভাগ হয়ে গিয়ে কাজ শুরু করবে।

সূত্রের খবর, আজ রাতেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবার। এছাড়াও সুশান্তের মৃত্যুর সঙ্গে বলিউডের আন্ডারওয়ার্ল্ড এবং ‘মুভি মাফিয়া’দের কোনও যোগ রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান চালাবে সিবিআই। মুম্বই পুলিশের দুই ডেপুটি কমিশনার ত্রিমুখে এবং দাহিয়াকেও সিবিআই জিজ্ঞাসবাদ করতে পারে বলেই জানা যাচ্ছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...