Thursday, June 25, 2026

সবই জল্পনা! শুভেন্দুর ফেসবুক পোস্ট প্রমাণ করে আজও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গী

Date:

Share post:

রাজ্যের পরিবহনমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনার অন্ত নেই। সম্প্রতি, বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে ( তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজির, রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনের শীর্ষ পদ থেকে অব্যাহতি ইত্যাদি ইত্যাদি) বিভিন্ন মহলে গুঞ্জন তৃণমূল ছাড়তে পারেন এই ডাকাবুকো নেতা। তিনি নাকি শাসকদলের গঠিত নতুন রাজ্য কমিটিতে খুশি নন। শুধু তাই নয়, তাঁর নতুন দল গঠনের জল্পনাও তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন, বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু।

কিন্তু শুভেন্দু অধিকারীর অফিশিয়াল ফেসবুক পেজ অন্য কথা বলছে। আজ ২০ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিকপাল ফুটবলার গোষ্ঠ পাল হোক কিংবা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শুভেন্দু অধিকারীর সমস্ত ফেসবুক পোস্টে কিন্তু তাঁর নামের তলায় “মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার” শব্দগুচ্ছ জ্বলজ্বল করছে। শুধু আজ নয়, গোটা অগাস্ট মাসজুড়ে কিংবা তার আগেও শুভেন্দু নামের নিচে “মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার” শব্দগুলি লেখা রয়েছে।

এদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, মন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রীদেবী অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার খবর জানতে এবং দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবা তথা কাঁথির সাংসদ ও বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারীকে ফোন করেছিলেন। সবমিলিয়ে অধিকারী পরিবারের সঙ্গে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিবিড় বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে।

যদিও এই প্রথম নয়, এর আগেও শুভেন্দু তৃণমূল ছাড়ছেন এমন জল্পনা তৈরি হয়েছিল। এবং তিনি নিজেই সেই জল্পনায় জল ঢেলে ছিলেন। তবে এবার এই জল্পনা-কল্পনা নিয়ে শুভেন্দু কী করেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...