Thursday, June 4, 2026

টানা বৃষ্টিতে ভাঙল বাঁধ, বিপর্যস্ত সুন্দরবন

Date:

Share post:

আম্ফানের ক্ষত এখনও বর্তমান। এরইমধ্যে একটানা বৃষ্টিতে ফের বিপদের মুখে সুন্দরবন। নদীর জলস্তর বাড়ছে। আর তার জেরে নতুন করে বাঁধ ভাঙল সুন্দরবনের একাধিক জায়গায়। হুগলি নদী, মুড়িগঙ্গা নদী, গঙ্গাসাগরের জল বাড়ছে।


ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক এলাকা প্লাবিত। আমফানের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন করে ফের বিপদের সম্মুখীন এলাকাবাসী। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যবস্থা । এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরুও করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বঙ্কিম হাজরা এই বিষয়ে জনিয়েছেন , জমির সমস্যা থাকার কারণে অনেক জায়গা বাঁধের কাজ করা যায়নি তবে সেচ দফতর উদ্যোগ নিয়েছে যাতে তাড়াতাড়ি কাজ করা যায়।

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...