Monday, March 16, 2026

মুম্বই পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

Date:

Share post:

সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে প্রথমেই মুম্বই পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। এতদিন যারা সুশান্ত মৃত্যুর তদন্ত চালাচ্ছিলেন সেই পুলিশ কর্তাদের বয়ান রেকর্ডের জন্য ডাকা হচ্ছে। শুক্রবার সকাল থেকে মুম্বই পুলিশের দুই কর্তার বয়ান রেকর্ড করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বান্দ্রা পুলিশ স্টেশনে এই কাজ হচ্ছে। এর পাশাপাশি মুম্বই পুলিশের কাছ থেকে সুশান্তর অটোপ্সি রিপোর্ট, ডায়েরি, ফোন, ল্যাপটপ নিয়ে ফরেনসিক পরীক্ষা শুরু করেছেন সিবিআই অফিসাররা। বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে যে রাঁধুনি কাজ করতেন সেই নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আরেকটি দল। মৃত্যুর আগে সর্বশেষ এই নীরজের সঙ্গেই কথা বলেছিলেন প্রয়াত অভিনেতা। ডাকা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়ার ঘনিষ্ঠ স্যামুয়েল মিরান্ডাকেও। প্রথমদিন মোট পাঁচটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁরা বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটেও যাবেন। সেখানে ক্রাইম সিন পুনর্নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...