Monday, April 27, 2026

বাংলায় শিল্পবৃদ্ধির হার দেশের তুলনায় পাঁচগুণ বেশি, সোজা বাংলায় জানালেন ডেরেক

Date:

Share post:

আগের সরকারের বিশাল পরিমাণ দেনা মিটিয়েও বাংলার শিল্প বৃদ্ধির হার দেশের শিল্প বৃদ্ধির হারের ৫ গুণ বেশি। ‘সোজা বাংলায় বলছি’-র দ্বাদশতম পর্বে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পরে শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’ স্যোশাল মিডিয়ায় পোস্ট হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ২০১৯-২০ র এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের শিল্প বৃদ্ধির হার ০.৬ শতাংশ। যেখানে বাংলায় শিল্প বৃদ্ধির হার ৩.১ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে ভারতে জিডিপি বৃদ্ধির হার ৪.২% যা ১১ বছরে সবচেয়ে কম। কিন্তু বাংলায় ওই সময় জিডিপি বৃদ্ধির হার ১০.৪ শতাংশ, যা দেশের বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি বলে জানান তৃণমূল সাংসদ।

২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে, রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কত বিনিয়োগ মহিলাদের পরিস্থিতি বা কী? কত বিদেশী বিনিয়োগ হচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কী, গ্রামীণ উন্নয়ন- এই সব বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে এক মিনিটের ভিডিও-তে জানাচ্ছেন ডেরেক।
সপ্তাহে তিনদিন বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে স্যোশাল মিডিয়ায়। এক মিনিটের ভিডিও এই ভিডিও সিরিজ সিরিজ চলবে কয়েকমাস।

‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...