Monday, June 8, 2026

প্রবল বৃষ্টি : বন্যায় বিপর্যস্ত ৮৭৫টি গ্রাম , ঘরছাড়া কয়েক হাজার! দিল্লিতেও বেহাল দশা

Date:

Share post:

একটানা ভারী বৃষ্টি। আর তার জেরে বন্যা পরিস্থিতিতে কার্যত বেহাল অবস্থা উত্তর ভারতের। ইতিমধ্যেই দিল্লি ও গুরগাঁওয়ে জমে গিয়েছে জল । প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশে ক্ষতিগ্রস্ত ৮৭৫টি গ্রাম। চাষের জমি, রাস্তা-ঘাট, বাড়ি-ঘর সবই চলে গিয়েছে জলের তলায় । প্রবল সঙ্কটে বাসিন্দারা । ঘরছাড়া কয়েক হাজার মানুষ। এই নিয়ে মোট ১৬টি জেলায় প্রভাব পড়েছে বন্যার।

আবহাওয়া দফতর জানিয়েছে, স্বাভাবিকের চেয়ে ১১ গুণ বেশি বৃষ্টি হয়েছে দিল্লি-উত্তরপ্রদেশে। বৃষ্টিতে নাজেহাল অবস্থা শহর অঞ্চলগুলিতেও। রাস্তায় জল জমে তীব্র যানজটে বেহাল নগর জীবন।

বন্যা পরিস্থিতি বিষয়ে রিলিফ কমিশনার সঞ্জয় গয়াল জানিয়েছেন, বহু জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। রাপ্তি, ঘাগরা, শারদা– তিন নদীর জলই বিপদসীমার ওপর দিয়ে বইছে। বহু মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। গ্রামবাসীরা বিপদের মুখে।

আইএমডি-র তথ্য অনুযায়ী, আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিমী হাওয়া এবং বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বের হাওয়ার জন্য অঞ্চলগুলিতে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। ফলে বুধবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতে। সম্বল, গুলাওটি, সিয়ানা, বুলন্দশহর, খুরজা, কোসলি, বাওয়াল, নুহ, সোহনা, পালওয়াল, হোদাল, ফরিদাবাদ, গুরুগ্রাম, মানেসর, বল্লভগড়— এইসব এলাকা বিপন্ন।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...