Monday, June 8, 2026

লকডাউনে রাস্তায় বেরোনোর “পুরস্কার”! গাড়ি থামিয়ে মেডেল পরাচ্ছে পুলিশ

Date:

Share post:

“ওরে মেডেলটা নিয়ে আয়, ওকে পরিয়ে দে…!” লকডাউনে রাস্তায় বেরোলেই “সান্ত্বনা পুরস্কার” দিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেট! হ্যাঁ, আজ শুক্রবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে এমন ছবি দেখা গেল হুগলি জেলার চন্দননগরের রাস্তায় রাস্তায়।

এদিন চন্দননগর ট্রাফিক পুলিশের তরফ থেকে লকডাউন অমান্য করে জানা বিনা কারণে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের সকলকে অস্বস্তিতে ফেলে শাস্তিস্বরূপ গলায় মেডেল ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই মেডেলে লেখা, “লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোর জন্য উপহার হিসেবে আপনাকে সান্ত্বনা পুরস্কার!”

এমন হাস্যকর মেডেলের পাশাপাশি এদিন লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা রাস্তায় বেরিয়েছেন, তাদের হাতে পুষ্পস্তবকও তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

অর্থাৎ, পুলিশ প্রশাসন অসচেতন নাগরিকদের বোঝাতে চেয়েছে, ডান্ডা মেরে বা উঠবস করিয়ে অথবা গ্রেফতার না করেও শাস্তি দেওয়া যায়। আপনি যে অসচেতন, আপনার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বলে ন্যূনতম জ্ঞান নেই, সেটা ফুটিয়ে তোলার জন্যই এবং আত্মউপলব্ধি করার জন্যই এই অভিনব শাস্তি। যাতে করে এই ছবি দেখার পর রাস্তার মাঝে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচতে আর কেউ বিনা প্রয়োজনে লকডাউন অমান্য করে বাড়ি থেকে না বেরোনো।

এদিন ও সচেতন নাগরিকদের মডেল পরানোর পাশাপাশি চন্দননগর পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং-এর প্রক্রিয়া চালু করেছে! গাড়ি নিয়ে বিভিন্ন অলিগলিতে টহলদারিও করে পুলিশ। প্রত্যেকটা গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে তবেই গাড়িকে ছাড়া হচ্ছে। যারা রাস্তায় বেরোনোর কারণ সম্পর্কে ঠিক মত জবাব দিতে না পারলে আটকও করা হচ্ছে।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...