Saturday, June 13, 2026

লাভপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার মণিরুল ইসলামের দাদা

Date:

Share post:

লাভপুরের বিজেপি নেতা মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামকে গ্রেফতার করল লাভপুর থানার পুলিশ। লাভপুরে এক তৃণমূল নেতার খুনের ঘটনায় নাম জড়ায় আনারুল ইসলামের। এই ঘটনায় তাঁকে বোলপুর থেকে গ্রেফতার করা হয়। বোলপুরের কাশীপুর থেকে তিনি গ্রেফতার হন।

জুলাই মাসের ৪ তারিখ লাভপুরের ভাটরা গ্রামের সহদেব বাগদি নামে এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সহদেব ঠিবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। সেই খুনের ঘটনায় নাম জড়িয়ে পড়ে লাভপুরের বিজেপি নেতা তথা লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের। বৃহস্পতিবার সন্ধেয় লাভপুর থানার পুলিশ বোলপুরের কাশীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে।
এর আগেও একাধিক ঘটনায় মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নাম জড়িয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১০ সালের ঘটনা। যে সময় এলাকার একটি বালি ঘাটের দখলদারিকে কেন্দ্র করে তিন ভাই ধানু শেখ, কাটুন শেখ ও তুরুক শেখকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ওই তিনভাই সিপিআইএম সমর্থক বলে পরিচিত ছিলেন। আর এই ঘটনাতেও মাস্টারমাইন্ড হিসেবে নাম জড়িয়েছিল মনিরুল ইসলাম এবং তাঁর দাদার। মনিরুল ইসলাম শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগ দেন।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...