Wednesday, June 3, 2026

২০১৯-এ বিশ্বকাপে ভারতের পরাজয়ে ক্ষুব্ধ রায়না বললেন, রায়ডু থাকলে জিততে পারতাম

Date:

Share post:

দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সুরেশ রায়না। অবসর নিয়েই ২০১৯-এ বিশ্বকাপে ভারতের পরাজয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রায়না। বলেছেন, ভারতীয় ব্যাটিং লাইনআপে চার নম্বর স্থানে হায়দরাবাদের ক্রিকেটার আম্বাতি রায়ডু থাকার দরকার ছিল। তাহলেই একমাত্র অন্যরকম ফলাফল পাওয়া যেত।

সুরেশ জানান, ২০১৯ সালের বিশ্বকাপ টুর্নামেন্টে রায়ডু রিজার্ভ খেলোয়াড় হিসেবেই ছিলেন। টুর্নামেন্ট চলাকালীন বিজয় শংকর চোট পাওয়ার পরে রায়ডুকে বাদ দিয়ে মায়াঙ্ক আগরওয়ালকে বেছে নেওয়া হয়েছিল।

রয়ানা রায়ডু সম্পর্কে বলেন, “আমি চাইছিলাম রায়ডু দলে চার নম্বর জায়গাটা নিক। ও খুব পরিশ্রমী। দেড় বছর ধরে টানা খেলেছিল। খুব ভাল পারফরম্যান্সও ছিল। তবে শেষ পর্যন্ত জায়গাটা পেল না। ও ফিটনেস টেস্টে পাস করতে পারল না। বদলে যখন আমায় নেওয়া হল। সেটা জেনে আমি দুঃখিত ছিলাম।”

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে একসঙ্গেই খেলেন রায়না ও রায়ডু। কিন্তু পর পর দুটি বিশ্বকাপে খেলার সুযোগ কোন সুযোগই পায়নি রায়ডু। এরপর ২০১৯ সালের ১৩ জুলাই অবসর সিদ্ধান্ত নেন আম্বাতি রায়ডু।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...