Sunday, May 3, 2026

নর্দমার জলে বয়ে যাচ্ছে টাকা! নোট কুড়োতে ব্যস্ত লোকজন

Date:

Share post:

নোংরা পচা জলভর্তি নর্দমা। বর্ষাকালে বৃষ্টির কারণে এই জল রাস্তায় উপচে পড়লে রীতিমতো যাতায়াত বন্ধ হয়ে যায়। কিন্তু ওই পচা জলেই ঝাঁপ দিচ্ছেন একের পর এক বাসিন্দা। কারণ ড্রেনের জলে ভাসছে টাকা! একশো, দুশো, পাঁচশো টাকার নোট নোংরা জলে নেমে কুড়িয়ে নিচ্ছেন মানুষ। এমনই কাণ্ড ঘটেছে বাংলাদেশের রাজশাহীতে। রাজশাহী রেলস্টেশন লাগোয়া হাসপাতালের সামনে একটি নর্দমা থেকে এই ভাবেই অনেকেই টাকা পেয়েছেন।

কী ভাবে এল এই টাকা ?

স্থানীয় সূত্র থেকে খবর, অন্তত ৫০ জন মানুষ কয়েক হাজার টাকা পেয়েছেন ওই নর্দমা থেকে। এলাকার এক যুবক প্রথমে নর্দমায় ৫০০ টাকার একটি নোট ভেসে যেতে দেখেন। তিনি সেই টাকা তুলে নেন। তিনি জানিয়েছেন, আধ ঘণ্টা ধরে খুঁজে তিনি দুটো পাঁচশো ও একটি একশো টাকার নোট নর্দমা থেকে পেয়েছেন। এর পরই অনেকে নর্দমার জলে নেমে পড়েন। জানা গিয়েছে, একেকজন দশ হাজার টাকার মতো পেয়েছেন ওই নর্দমা থেকে । ওই যুবক অবশ্য দাবি করেছেন, তিনি বিকেলের দিকে টাকা দেখতে পেয়েছিলেন। কিন্তু সকালেই নাকি অনেকে নর্দমা থেকে কয়েক হাজার টাকা তুলে নেন। এই ঘটনার পর গত দুদিন ধরে ওই নর্দমার ধারে শয়ে শয়ে লোক ভিড় জমিয়েছেন।

এই টাকার সঙ্গে পাওয়া গিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের হিসাবের কিছু কাগজও। সেগুলি কল্যাণ তহবিলের কাগজপত্র ও ভাউচার বলে জানা গিয়েছে। তবে কাগজগুলি সাত-আট বছরের পুরনো। রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক জানিয়েছেন, তাঁদের কার্যালয়ের ১০-১২ বছর আগের পুরনো কাগজে পোকা ধরেছিল। তাই সেগুলো না পুড়িয়ে ভুল করে নর্দমায় ফেলা হয়েছে। তবে টাকার ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই বলে তিনি জানিয়েছেন। তিনি অবশ্য একটি পুরনো ঘটনার উল্লেখ করেছেন।

টাকার সঙ্গে ওই ঘটনার যোগ থাকতে পারে বলে জনিয়েছেন মতিউল হক। তিনি বলেন, ”বছর তিনেক আগে আমাদের গ্রুপের একজন কর্মচারী তাঁর কাছে গচ্ছিত একজন বাস মালিকের প্রায় আড়াই লাখ টাকা হারিয়ে ফেলেছিন। গ্রুপের কার্যালয়ে নিজের ডেস্কের ড্রয়ারে টাকাগুলো রেখেছিলেন সেই ব্যক্তি। কেউ হয়তো সেখান থেকে চুরি করে। সেই ব্যক্তি মালিককে আর টাকা ফেরাতে পারেননি। তাই এখনও অল্প অল্প করে সেই হারানো টাকা নিজের বেতনের একটি অংশ থেকে শোধ করে চলেছেন তিনি।  হতে পারে যে টাকা চুরি করেছিল সে পুরনো কাগজের স্তূপেই লুকিয়ে রেখেছিল। কার্যালয় সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় টাকাগুলো আর সে বের করতে পারেনি। সেই টাকাই এখন কাগজের সঙ্গে নর্দমায় গিয়ে পড়েছে।” তবে এই টাকা আসলে কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...