Sunday, May 3, 2026

অসাধারণ চমক! বাসে চেপে দিল্লি থেকে সরাসরি লন্ডন?

Date:

Share post:

বাসে চেপে লন্ডন? তাও আবার ভারত থেকে? হ্যাঁ, ঠিক তাই! এই অসম্ভবকে সম্ভব করেছে গুরগাঁও-এর একটি বেসরকারি ট্রাভেল কোম্পানি। কৃতিত্ব অবশ্যই তুষার ও সঞ্জয় মদানের। ১৫ অগাস্ট বাস লঞ্চ করেছে, নাম ‘বাস টু লন্ডন’। ৭০ দিনের একমুখী লন্ডন সফর!

১৮টি দেশের মধ্যে দিয়ে যেতে হবে। দেশগুলি হলো মায়ানমার, থাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স ও ইংল্যান্ড।
তুষার ও সঞ্জয় এর আগেও সড়ক পথে দিল্লি থেকে লন্ডনে গিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে এই অসাধারণ উদ্যোগ।

বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বাস। শোওয়া, বসার সিট, বাথরুম, সব মিলিয়ে ২০ জনের। সব বিজনেস ক্লাস। ২০ জন যাত্রী ছাড়াও বাসে থাকবেন আরও চারজন। তাঁরা হলেন, একজন চালক, একজন সহকারী চালক। আয়োজকদের পক্ষে এক ব্যক্তি ও একজন গাইড। ১৮ দেশ সফরে গাইড বদলে যাবে, এতে যাত্রীদের কোনও অসুবিধা হবে না। এই সফরের জন্য ১০ টি ভিসা প্রয়োজন। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ট্রাভেলার কোম্পানি যাত্রীদের ভিসার পুরোপুরি ব্যবস্থা করবে। দিল্লি থেকে লন্ডনে এই সফরের জন্য খরচ হবে ১৫ লক্ষ টাকা।

‘বাস টু লন্ডন’-এর এই সফরের জন্য ৪টি ক্যাটেগরি আছে। যিনি লন্ডন পর্যন্ত সফর সম্পূর্ণ করতে পারবেন না, কিন্তু অন্য দেশ ঘুরে দেখতে চান, তাহলে তাঁকে অন্য ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেক ক্যাটেগরির জন্য অর্থের পরিমাণ ভিন্ন। লন্ডন পর্যন্ত সফরের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হবে। এই সফরের জন্য ইএমআই-এর বিকল্পও থাকছে।
২০২১-এর মে মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ৭০ দিনের এই সফরে যাত্রীদের সব ধরণের সুবিধা দেওয়া হবে। হোটেলে থাকার ব্যবস্থা। ওই হোটেল হবে চার বা পাঁচ তারা। যাত্রীরা ভারতীয় খাবার খেতে চাইলেও মিলবে।

কারা যেতে চান? এখনই নাম লিখিয়ে ফেলুন।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...