Thursday, May 14, 2026

৭৩ দিন পরে দেশে আসছে না মহামারির প্রতিষেধক! স্পষ্ট জানাল সেরাম ইনস্টিটিউট

Date:

Share post:

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা প্রতিষেধক ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ ভারতে পাওয়া যাবে আর ৭৩ দিন পর। এমনটাই শোনা যাচ্ছিল সকাল থেকে। এই দাবি একেবারে উড়িয়ে দিল অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার সম্ভাব্য প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

রবিবার দুপুরে এসআইআই-এর তরফ থেকে একটি টুইট করা হয়। ওই টুইটে বলা হয়েছে, “আমরা স্পষ্ট করে দিতে চাই যে ‘কোভিশিল্ড’ নিয়ে সংবাদমাধ্যমে যে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিমূলক। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। আমরা সেটির প্রাপ্যতার বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেব। আপাতত সরকার শুধুমাত্র আমাদের উৎপাদন করা এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য মজুত করার অনুমতি দিয়েছে। ট্রায়াল সফল হলে এবং যাবতীয় প্রয়োজনীয় অনুমোদন পেলে ‘কোভিশিল্ড’ বাজারে ছাড়া হবে।”

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...