Wednesday, June 24, 2026

ব্যতিক্রমী ভিডিও টুইট করে চমকে দিলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

একদমই অচেনা প্রধানমন্ত্রী !

৭ নম্বর লোককল্যাণ মার্গ৷
এখানেই থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এখানে হামেশাই দেখা মেলে ময়ূরেরও৷ ময়ূরবাহিনীও রোজ ঘুরে বেড়ায় প্রধানমন্ত্রীর আশেপাশেই৷ ময়ূররা অবশ্য জানেনা, যাবতীয় নিরাপত্তা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে৷ ইনি এমন এক বন্ধু, যিনি নিজের হাতে ময়ূরদের খাইয়েও দেন৷

ব্যতিক্রমী এক ভিডিও টুইট করে রবিবার দেশবাসীকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হররোজ তাঁর দিন কী ভাবে শুরু হয় সেই ছবিও উঠে এসেছে এই পোস্টে৷
সকালে রোজ ব্যায়াম করেন প্রধানমন্ত্রী৷ রবিবার
তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে, সকালে রুটিন এক্সারসাইজের পর নিজের হাতে ময়ুরকে
খাওয়াচ্ছেন তিনি। চেনা ছকের বাইরে এ এক অন্য প্রধানমন্ত্রীকে দেখে বিস্মিত অনেকেই।

প্রধানমন্ত্রীর এই পোস্টের নাম, ‘প্রেশাস মোমেন্ট’ বা ‘মূল্যবান মুহূর্ত’। টুইটারে এই ভিডিওটি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিও-তে দেখা যাচ্ছে পেখম মেলে নাচছে ময়ূর, আর তাদের খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছে হিন্দিতে একটি কবিতাও। বাছাই করা এই কবিতায় ময়ূরের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...