Thursday, May 14, 2026

গর্ভবতী মহিলার ফ্যালোপিয়ান টিউবে করোনার আক্রমণ! হল গর্ভপাত

Date:

Share post:

গর্ভবতী মহিলার ফ্যালোপিয়ান টিউবে করোনার আক্রমণ। আর তার জেরে ঘটল মর্মান্তিক ঘটনা।
গর্ভপাত হল মহিলার। চিকিৎসকরা বুঝতে পেরেছেন ফ্যালোপিয়ান টিউব ও প্ল্যাসেন্টা হয়ে এই করোনা সংক্রমণ ভ্রূণ অবধি পৌঁছে গিয়েছিল৷ আর ওই করণেই ঘটে গর্ভপাত। এই ঘটনাটি মুম্বইয়ের। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা সংক্রমণের নিরিখে এটা গর্ভপাতের প্রথম কেস৷

এই বিষয়ে কান্দিভালির ESIS হাসপাতালে -র সঙ্গে যৌথ পরীক্ষা চালিয়েছিল রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেলথ৷ রিসার্চের ফল বলছে, করোনা সংক্রমণের দু সপ্তাহ বাদেও টিস্যুতে করোনা বেঁচে ছিল৷ এইভাবে শরীরের মধ্যে ধীরে ধীরে বিস্তার করেই চলেছিল৷ আর তারপরেই গর্ভে প্রভাব পড়ে৷

জানা গিয়েছে, ওই মহিলা গর্ভবতী হওয়ার পর করোনা পরীক্ষা করান৷ তখন তিনি ২ সপ্তাহের গর্ভবতী ছিলেন৷ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর ১৩ সপ্তাহের গর্ভবতী অবস্থায় তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আল্ট্রাসাউন্ড-এ ধরা পড়ে গর্ভস্থ সন্তান মৃত৷

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...