Tuesday, June 23, 2026

মেজর ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব প্রাক্তন থেকে বর্তমানরা

Date:

Share post:

তাঁর জন্ম দিবসে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় এই দেশে।দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রীড়া সম্মান দেওয়া হয় অ্যাথলিটদের। কিন্তু দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান থেকে ব্রাত্য তিনি। ২৯ অগাস্ট ১১৫তম জন্মবার্ষিকী হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। জন্ম দিবসের প্রাক্কালে ফের মেজর ধ্যানচাঁদকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি উঠল।

বহুদিন ধরে মেজর ধ্যানচাঁদকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানানো হচ্ছে। ফের সেই দাবিতে সরব হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান হকি প্লেয়াররা। এই দাবি নিয়ে গত বছরই ডিজিটাল ক্যাম্পেন শুরু করেন তাঁরা। দেশের প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং, হরবিন্দর সিং, ধ্যানচাঁদ পুত্র অশোক কুমার ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।যদিও কিংবদন্তি কিন্তু প্রয়াত কোনও ব্যক্তিত্বকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার বিষয়টি নিয়ম বহির্ভূত।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...