Friday, May 15, 2026

গুজবের মাঝে খেজুরি সৎসঙ্গ আশ্রমে পানীয়জল ও রাস্তা গড়ে দিলেন শুভেন্দু

Date:

Share post:

চারিদিকে নানা গুজব। তার মাঝে নীরবে নিজের কাজ করে চলেছেন রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। খেজুরিতে ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রমে পানীয় জল ও কংক্রিটের রাস্তা গড়ে দিলেন তিনি।

পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম। বিশুদ্ধ পানীয় জল এবং কংক্রিটের রাস্তা এখানে ছিল না। এর ফলে ভীষন সমস্যায় পড়তেন আশ্রমবাসী। রাজ্যের সেচ, পরিবহন এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পান। একটি সাবমারসিবল পাম্প ও কয়েকশো ফুট কংক্রিটের রাস্তা গড়ে দিলেন তিনি। শুধু আশ্রমবাসীরাই নয়, এলাকার হাজার হাজার মানুষ এর ফলে উপকৃত হবেন।

লকডাউন শুরুর আগে ঠাকুর অনুকূল চন্দ্রের এই আশ্রমে এসেছিলেন শুভেন্দুবাবু। তখনই তাঁর নজরে আসে আশ্রমে সাবমারসিবল পাম্প নেই। আশ্রমে আসার জন্য কংক্রিটের রাস্তা ছিল না। যাতায়াতে প্রবল সমস্যা। তিনি নিজে উদ্যোগী হয়ে এই দুটি কাজে হাত দেন। সোমবার রাস্তার কাজ শেষ হয়েছে। কয়েকদিন আগে শেষ হয়েছে পাম্পের কাজ। শুভেন্দুবাবুর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, অনুকূল ঠাকুরের এই আশ্রমের উন্নয়নে আরও কিছু করার পরিকল্পনা আছে শুভেন্দুবাবুর। আশ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, “আগে আমাদের আশ্রমে টিউবওয়েল থেকে জল তুলতে হত। কোনও কারণে তা খারাপ হয়ে গেলে বহুদূর থেকে পানীয় জল আনতে হত। এছাড়াও রাস্তা না থাকায় বর্ষাকালে যাতায়াতে ভীষণ অসুবিধা হত। মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সমস্যা দূর করেছেন। শ্রীশ্রী ঠাকুরের কাছে শুভেন্দুবাবুর আরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।”

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...