Thursday, June 25, 2026

‘ঘেউ ঘেউ’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নাম না করে একদিকে রাজ্যপাল অন্যদিকে পিএম কেয়ার ফান্ড নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সরকার যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে কাজ করে। কিছু কিছু লোক আছে কাজ নেই, কর্ম নেই ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়। মাস্ক কেনা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আপনি আগে বলুন আপনার ‘টেক কেয়ার ফান্ড’-এ কত টাকা তোলা হয়েছে। অন্যকে প্রশ্ন করার আগে এসব ভাবতে হবে।”
সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকর করোনা সামগ্রী কেনাকাটা নিয়ে স্বেতপত্র প্রকাশ করার দাবি করেছেন। এমনকী তিনি স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, ‘‘কিছু কিছু লোক আছে, যারা শুধু ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়! অর্থ দফতরকে স্বচ্ছতার সঙ্গে কাজ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩৪ বছরে সিপিএমের জমানায় যা ছিল, তার চেয়ে অনেক বেশি স্বচ্ছতা এখন নিয়ে আসা হয়েছে।’’
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘ন’বছর সরকার চালাচ্ছি। কেউ বলতে পারবে না আমি এ সব নিয়ে কোনও দিন কাউকে বলেছি, এটা নয় ওটা করুন। আমাদের সরকার যথেষ্ট স্বচ্ছতা নিয়ে কাজ করে। একমাত্র সরকার যেখানে দফতরগুলি নিজেদের মতো করে কাজ করে। কোনও রাজনৈতিক হস্তক্ষেপ করা হয় না।’’ তাঁর বক্তব্য, সাধারণ মানুষ কোনও অভিযোগ করলেও সত্যতা যাচাই করে নেওয়া হয়। কোনও মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করে দেখে নেওয়া হয়। ঠিক সে ভাবেই অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আসায় তদন্ত করে দেখে নেওয়া হবে। এ নিয়ে এত হইচই করার কোনও কারণ নেই।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...