Saturday, April 4, 2026

ফের খুলছে বিশ্বভারতী, অনলাইনে ও বাড়ি থেকে কাজ চলবে

Date:

Share post:

উত্তেজনা একটু স্তিমিত হতেই খুলছে বিশ্বভারতী৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার । তবে, অনলাইনে ও বাড়ি থেকে কাজ করবেন কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা ।

এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্থানীয় সবার সঙ্গে কথা বলা হবে ৷ নেওয়া হবে তাঁদের মতামত । ৩১ আগস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ এক পর্যালোচনা বৈঠক করবে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপস্থিতিতে এক বৈঠকে স্থির হয় ফের সচল হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । এই বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়, বিভিন্ন বিভাগের প্রধান, আধিকারিকরা ।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়৷ ঘটনায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের নাম জড়িয়ে পড়ে। ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণকাজ-সহ বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল । এবার ফের খুলছে বিশ্ববিদ্যালয়৷

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...