Wednesday, June 24, 2026

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩১ লক্ষ, মৃত্যু ৬০ হাজার ছুঁইছুঁই

Date:

Share post:

ভারতে করোনা সংক্রমণের দাপট অব্যাহত। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত বেড়ে হয়েছে ৩১,৬৭,৩২৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬০ হাজার ৯৭৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৮৪৮ জন করোনা রোগীর। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৫৮ হাজার ৩৯০ জন। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৪ হাজার ৩৪৮ জন। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ২৪ লক্ষ ৪ হাজার ৫৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৫০ জন রোগী।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...