Saturday, June 20, 2026

করোনায় আক্রান্ত উসেইন বোল্ট ? স্প্রিন্টের রাজার ইঙ্গিতপূর্ণ টুইট

Date:

Share post:

করোনায় আক্রান্ত হলেন উসেইন বোল্ট। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যে কারণে নিজেকে সেল্ফ-আইসোলেশনে
গেলেন স্প্রিন্টের রাজা উসেইন বোল্ট । সোমবার তিনি নিজেই এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড পরীক্ষা হওয়ার পর তিনি সেল্‌ফ-কোয়ারান্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কয়েকদিন আগে বোল্টের ৩৪তম জন্মদিনে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন তাঁর ঘনিষ্ঠরা। সেখানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের রাহিম স্টার্লিংয়ের মতো একাধিক তারকাও।
গত সপ্তাহের জন্মদিনের পার্টির পরেই করোনা টেস্ট করান অলিম্পিকে একাধিক রেকর্ডের মালিক জামাইকার এই স্প্রিন্ট তারকা। গত রবিবার রিপোর্ট হাতে পান। দেখা যায়, তাঁর শরীরেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। যদিও বোল্টের এই সংক্রমণ উপসর্গহীন বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন জামাইকার স্প্রিন্ট স্টার। বাসভবনে তিনি এই মুহূর্তে যে সেল্ফ-আইসোলেশনে আছেন তা ওই ভিডিও থেকেই স্পষ্ট। তবে তিনি মারণ করোনায় আক্রান্ত কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি। শুধুমাত্র জানিয়েছেন, তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি।
টুইটারে কিংবদন্তি স্প্রিন্টার বলেন, “সকলের মতো আমিও এই সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়া দেখছিলাম। দেখলাম সোশ্যাল মিডিয়া বলছে আমি নিশ্চিত ভাবে কোভিড ১৯ হয়েছি। আমার কাজ আছে। তাই জামাইকা ছাড়ার আগে শনিবার আমি কোভিড টেস্ট করিয়েছিলাম।”

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...