Saturday, June 20, 2026

তফসিলি-আদিবাসীদের পেনশন প্রকল্পে এবার ঋণ নেওয়ার পথে রাজ্য

Date:

Share post:

‘তফসিলি বন্ধু’ ও ‘জয় জোহার’ নামে প্রকল্প দু’টি চালানোর জন্য এ বার সমবায় ব্যাঙ্ক থেকে আড়াই হাজার কোটি টাকা ধার নিতে চলেছে রাজ্য সরকার। বাম আমলেও সমবায় থেকে ধার নেওয়ার নজির আছে।

প্রসঙ্গত, মার্চ মাসে রাজ্যের তফসিলি জাতি এবং জনজাতিদের জন্য মাসিক হাজার টাকার পেনশন প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরপথে সরাসরি পেনশন দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সমবায় ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। তবে ব্যাঙ্কের তরফে আশ্বস্ত করা হয়েছে, রাজ্য সরকারের ক্ষেত্রে ধার শোধের চিন্তা নেই। ব্যাঙ্ক কর্তাদের কথায়, সরকার গত আর্থিক বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের চার হাজার কোটি টাকার বেশি সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিল। সুতরাং আড়াই হাজার কোটি টাকা নেওয়া যেতেই পারে।

অর্থ দফতর সূত্রে খবর, ১০ লক্ষ তফসিলি জাতি এবং ৩ লক্ষ জনজাতি বৃদ্ধ-বৃদ্ধাকে পেনশন দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি জাতি ও জনজাতিদের এই পেনশন দেওয়া হয়েছে। পেনশন খাতে গড়ে ১৩০ থেকে ১৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সরকারের আরও ৭টি পেনশন প্রকল্পকে এক ছাতার তলায় এনে ‘জয় বাংলা’ প্রকল্প চালু করা হয়েছে। প্রতি মাসে প্রাপকের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এই প্রকল্পে আড়াই হাজার কোটি খরচ হওয়ার কথা।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...