Monday, May 18, 2026

ঋণখেলাপি নীরব মোদির স্ত্রী ও ভাই- বোনের বিরুদ্ধে নোটিশ জারি ইন্টারপোলের

Date:

Share post:

কয়েক হাজার কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় অভিযুদ্ধ নীরব মোদির স্ত্রী অ্যামি ও তাঁর ভাই- বোনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৩ কোটি ডলারের বিলাসবহুল বাড়ি কেনা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে অ্যামির বিরুদ্ধে। গত অক্টোবরেই নীরবের ৬৩৭ কোটি টাকার বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়। তার মধ্যে রয়েছে লন্ডনের একটি ফ্ল্যাটও। যার দাম ৫৬.৯৭ কোটি টাকা। ভারতেও তাঁর এবং অ্যামির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির মামলা চলছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০০ কোটি টাকা প্রতারণা মামলায় নীরবের সঙ্গে তাঁর স্ত্রী অ্যামিও অভিযুক্ত। ২০১৮-তেই ভারত থেকে পরিবারের অন্য সদস্যের সঙ্গে বিদেশে পালিয়ে যান নীরব। শুধু তাঁর স্ত্রী অ্যামি নন, নীরবের ভাই-বোন নেহাল ও পূরবীর বিরুদ্ধেও রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। তাঁদের সবার বিরুদ্ধেই ব্যাঙ্ক প্রতারণা এবং প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। লন্ডনে পালিয়ে গিয়েও ছাড় পাননি নীরব। তিনি এখন বিলেতের ওয়ান্ডসওর্থ জেলে বন্দি। ভারত তাঁর প্রত্যার্পণ চেয়ে আবেদন করেছে।

 

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...